ব্যবহারের শর্ত
সর্বশেষ হালনাগাদ: ১৬ নভেম্বর ২০২৬
বিদেশো ব্যবহার করলে নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে। বর্তমানে সাইটের সব সেবা বিনামূল্যে।
তথ্যের ব্যাপারে
- বিদেশো কোনো রিক্রুটিং এজেন্সি নয়, কাউকে বিদেশে পাঠায় না, ভিসা বা চাকরি দেয় না, আর কারও কাছ থেকে এ জন্য টাকা নেয় না। কেউ বিদেশো-র নামে টাকা চাইলে সে প্রতারক।
- সাইটের তথ্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে নিয়ে নিয়মিত হালনাগাদ করা হয়, তবু নিয়ম, ফি আর রেট বদলাতে পারে। বড় সিদ্ধান্ত বা টাকা দেওয়ার আগে সরকারি সূত্র (BMET, দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে মিলিয়ে নিন।
- এখানের তথ্য সাধারণ নির্দেশনা, আইনি পরামর্শ নয়।
AI দিয়ে করা কাজ
- ভিসা-টিকিট স্ক্যানের ফল একটা সতর্কতা মাত্র, চূড়ান্ত প্রমাণ নয়। আসল যাচাই সরকারি পোর্টাল, দূতাবাস বা এয়ারলাইনে করুন।
- "কাগজ বুঝিয়ে দিন"-এর ব্যাখ্যা কাগজটা বোঝার সাহায্য, অনুবাদের সরকারি সনদ বা আইনি মতামত নয়। জরুরি বা আইনি কাগজের ব্যাপারে দূতাবাস বা আইনজীবীর সাথে কথা বলুন।
- "কল করুন"-এ কথা বলে একটা AI সহকারী, কোনো মানুষ বা সরকারি অফিস নয়। এটা জরুরি সেবার (পুলিশ, অ্যাম্বুলেন্স, দূতাবাস) বদলি নয়; বিপদে সরাসরি জরুরি নম্বরে কল করুন।
- "প্রবাসের খবর"-এর কিছু খবর AI-এর সহায়তায় উল্লেখিত সংবাদমাধ্যম থেকে সংকলিত। প্রতিটা খবরের নিচে সূত্রের লিংক থাকে। ভুল চোখে পড়লে জানান, ঠিক করে দেওয়া হবে।
আপনার লেখা ও ব্যবহার
- প্রশ্নোত্তরে সত্য ও সম্মানজনক কথা লিখুন। গালি, প্রতারণা, দালালের বিজ্ঞাপন বা অন্যের ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না।
- সব লেখা প্রকাশের আগে দেখা হয়। নিয়ম না মানলে লেখা বাদ বা অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
- প্রবাসী গর্ব কার্ডে যা লেখেন আর যে ছবি দেন, তার দায় আপনার। অন্যের ছবি তার অনুমতি ছাড়া দেবেন না।
- "দালাল পেটাও!" খেলার চরিত্রগুলো কাল্পনিক, কোনো আসল মানুষকে নিয়ে নয়।
- সাইটের লেখা, ছবি আর ভিডিও বিদেশো-র। মানুষকে জানাতে লিংকসহ শেয়ার করতে পারেন, তবে নিজের নামে চালানো বা বিক্রি করা যাবে না।
শর্ত বদলালে
নতুন সেবা যোগ হলে এই শর্ত হালনাগাদ হতে পারে। উপরে সর্বশেষ হালনাগাদের তারিখ দেখে নিন।