খরচ হিসাব করুন
দালাল বা এজেন্সি যত টাকা চাইছে, সরকার তার চেয়ে কত কম ঠিক করে দিয়েছে, টাকাগুলো কোথায় যায়, আর বিদেশে গিয়ে কত মাসে খরচের টাকা উঠবে, এক জায়গায় দেখে নিন।
১কত টাকা চাইছে?
২টাকাগুলো কোথায় যায়
একজন কর্মীকে যে সরকারি ফি নিজে দিতে হয়, তার তালিকা। এর বাইরে যা চাওয়া হচ্ছে, তা যায় এজেন্সি বা দালালের হাতে (সার্ভিস চার্জ, ভিসা আর টিকিটসহ)।
- ই-পাসপোর্ট (৪৮ পাতা, ১০ বছর, সাধারণ) ৫ বছরের পাসপোর্ট ৪,০২৫ টাকা; জরুরি হলে ৮,০৫০; আগে থেকে পাসপোর্ট থাকলে লাগবে না ৫,৭৫০ টাকা
- মেডিকেল টেস্ট (উপসাগরীয় দেশে GAMCA/Wafid) সরকারি সীমা ৮,৫০০–৯,০০০ টাকা, সাথে Wafid বুকিং ১০ ডলার; মোট প্রায় ৯,৭০০–১১,০০০ টাকা ৯,০০০ টাকা
- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি ১ অক্টোবর ২০২৬ থেকে (আগে ৩,৫০০)। শ্রমিক সংগঠন পুনর্বিবেচনা চেয়েছে, ১০ অক্টোবর পর্যন্ত বদলায়নি ৫,৫০০ টাকা
- প্রবাসী বিমা (বাধ্যতামূলক) এককালীন, কল্যাণ ফির সাথে; মৃত্যু বা স্থায়ী অক্ষমতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বিমা ১,০০০ টাকা
- BMET স্মার্ট কার্ড ও বহির্গমন ছাড়পত্র ডিসেম্বর ২০২৪ থেকে ফ্রি ফ্রি
- প্রাক-বহির্গমন প্রশিক্ষণ (PDO, ৩ দিন) বেশিরভাগ সরকারি TTC-তে ফ্রি; কেউ টাকা চাইলে রসিদ নিন ফ্রি
৩কত মাসে খরচের টাকা উঠবে
মহাজনের "লাখে মাসে ২,০০০ টাকা" মানে মাসে ২%। প্রবাসী কল্যাণ ব্যাংকের অভিবাসন ঋণের সুদ অনেক কম।
সরকারি সর্বোচ্চ খরচ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী (বেশিরভাগ ২০১৭ সালের, মালয়েশিয়া ২০২২)। তথ্য সর্বশেষ যাচাই: ১০ অক্টোবর ২০২৬। ফি বদলাতে পারে, নিশ্চিত হতে BMET-এর নোটিশ দেখুন। মুদ্রার রেট আনুমানিক বাজারদর। ঢাকা ট্রিবিউন, ডিসেম্বর ২০২৫। মালয়েশিয়ার খরচ (টিবিএস)। সৌদির খরচ (জাগো নিউজ)। কল্যাণ ফি ও বিমা (বিডিনিউজ২৪, সেপ্টেম্বর ২০২৬)।