মূল লেখায় যান
বিদেশো
আবুজর আল মামুন রায়হান

বিদেশো-র নির্মাতা

আবুজর আল মামুন রায়হান

ক্রিয়েটর bdesho.com | আপনাদের ছোট ভাই

আমি আপনাদের ছোট ভাই রায়হান, ময়মনসিংহ জেলার, গফরগাঁও উপজেলার ছেলে। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে CSE তে পড়াশোনা করছি, পাশাপাশি ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হিসেবে দেশ-বিদেশের ক্লায়েন্টদের জন্য ওয়েবসাইট বানাই। XPRO - IT নামক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি আর ZebiTek নামে আমার নিজের একটা ছোট ব্যবসাও আছে, চেষ্টা করছি ছোট থেকে বড় করার কিন্তু হচ্ছে না আপনাদের দোয়ায় একদিন হয়তোবা হবে।

আমাদের দেশটা যাঁদের ঘামে চলে, সেই প্রবাসী ভাই-বোনদের জন্য কিছু করার দায় সবসময় মনে হয়েছে। অনেককে দেখেছি শুধু সঠিক তথ্য না জানার কারণে দালালের হাতে টাকা হারাতো, ভুল পথে টাকা পাঠাতো, বিদেশে বিপদে পড়ে কোথায় ফোন করবে বুঝতে পারতো না । অথচ এই তথ্যগুলো কোথাও না কোথাও আছে, শুধু সহজ বাংলায় এক জায়গায় নেই।

সেই অভাব পূরণ করতেই আমার এই ছোট প্রয়াস বিদেশো (Bdesho) ওয়েবসাইট। এখানে কোনো এজেন্সির বিজ্ঞাপন নেই, কাউকে বিদেশে পাঠানোর ব্যবসাও নেই। আছে শুধু যাচাই করা তথ্য, যাতে আপনি জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। কোনো ভুল চোখে পড়লে বা পরামর্শ থাকলে জানাবেন, আমি নিজে দেখব।

প্রবাসীরা বাংলাদেশের সোনার টুকরা, তাঁদের ঠকানো মানে দেশকে ঠকানো

— আবুজর আল মামুন রায়হান

কেন বিদেশো

উড়ে যাই রুজির টানে, ফিরে আসি মায়ার টানে। বিদেশে যাওয়ার আগে, বিদেশে থাকার সময় আর দেশে ফেরার পরে প্রবাসী ভাই-বোনদের যা জানা দরকার, তা সহজ বাংলায় এক জায়গায় দিতেই এই সাইট।

প্রশ্ন বা পরামর্শ পাঠান