ভিসা ও টিকিট স্ক্যান
দালাল বা এজেন্সি যে ভিসা, ওয়ার্ক পারমিট বা বিমান টিকিট দিয়েছে, তার ছবি দিন। জাল হওয়ার লক্ষণ আছে কিনা দেখে কারণসহ বলে দেবে। সাথে কাগজে কী লেখা আছে সহজ বাংলায় বুঝিয়ে দেবে: টিকিটে কোথায় ট্রানজিট, কতক্ষণ অপেক্ষা, কোন বিমানবন্দরে নামবেন, আর ভিসায় কী লেখা।
আপনার ছবি আমাদের সাইটে জমা থাকে না। ছবিটা শুধু স্ক্যানের জন্য পাঠানো হয়, ফলাফল দেখানোর সাথে সাথে মুছে ফেলা হয়। আমরা বা অন্য কেউ পরে এটা দেখতে পারবে না।
ছবি পাঠানো হচ্ছে…
সরকারিভাবে যাচাই করুন
স্ক্যানের ফলাফল যা-ই হোক, টাকা দেওয়ার আগে ভিসা নম্বর আর টিকিট নম্বর অফিসিয়াল জায়গায় মিলিয়ে নিন।
- BMET কর্মী পোর্টাল: বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ডআপনার নামে ছাড়পত্র হয়েছে কিনা দেখুন। ছাড়পত্র ছাড়া বিদেশে কাজের জন্য যাওয়া যায় না।
- এজেন্সির লাইসেন্স যাচাইযে এজেন্সি ভিসা দিয়েছে, তার লাইসেন্স চালু আছে কিনা।
- বিমান টিকিটবিমান কোম্পানির নিজের ওয়েবসাইটে "Manage booking"-এ গিয়ে বুকিং নম্বর (PNR) আর নামের শেষ অংশ দিন। টিকিট সত্যি কাটা হলে ১৩ অঙ্কের ই-টিকিট নম্বর থাকে, শুধু PNR মানে রিজার্ভেশন, যা যেকোনো সময় বাতিল হতে পারে।
- দেশ অনুযায়ী ভিসা যাচাইস্ক্যানের পর সেই দেশের সরকারি লিংক দেখাবে। দেশের গাইড-এও দূতাবাসের তথ্য আছে।