গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৬ নভেম্বর ২০২৬
বিদেশো (bdesho.com) আপনার তথ্য যতটা সম্ভব কম নেয়, আর যা নেয় তা শুধু সেবা দেওয়ার কাজে লাগায়। আমরা কারও তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকেও দিই না। সাইটের বেশিরভাগ সেবা লগইন ছাড়াই চলে।
যে তথ্য আমাদের কাছে আসে
- ইমেইল: শুধু লগইন করলে। পাসওয়ার্ড নেই, প্রতিবার ইমেইলে একটা কোড যায়। কোডটা ১০ মিনিট পর বাতিল হয়।
- আপনার লেখা: প্রশ্নোত্তরে প্রশ্ন বা উত্তর, আর এজেন্সির বিরুদ্ধে অভিযোগ। প্রশ্নোত্তরে কেউ ফোন নম্বর লিখলে তা লুকিয়ে দেখানো হয়।
- কাগজের মেয়াদের রিমাইন্ডার: লগইন করে রিমাইন্ডার চালু করলে কাগজের ধরন (যেমন পাসপোর্ট), আপনার দেওয়া নাম আর মেয়াদ শেষের তারিখ রাখা হয়, যাতে সময়মতো ইমেইল পাঠানো যায়। কাগজের নম্বর বা ছবি চাওয়া হয় না। যেকোনো সময় মুছে দিতে পারেন।
- নোটিফিকেশন: খবর আর সতর্কতা ফোনে পেতে চালু করলে, আপনার ব্রাউজারের একটা নোটিফিকেশন ঠিকানা রাখা হয়। এতে নাম, নম্বর বা ইমেইল থাকে না। বন্ধ করলে মুছে যায়।
- সাইট দেখার সাধারণ হিসাব: কোন পাতা কতবার দেখা হয়েছে, কতবার খেলা বা স্ক্যান হয়েছে, মোবাইল না কম্পিউটার থেকে, আর কোন দেশ থেকে, এমন মোট সংখ্যা। এর জন্য কুকি ব্যবহার হয় না, আইপি ঠিকানাও রাখা হয় না। ব্রাউজারে একটা এলোমেলো নম্বর রাখা হয় (ফোন/কম্পিউটার আলাদা করে গোনার জন্য), যা দিয়ে কাউকে চেনা যায় না; ব্রাউজারের ডেটা মুছলে সেটাও মুছে যায়। দেশ আর শহর জানতে Cloudflare-এর তথ্য ব্যবহার হয়; সেখানে না পেলে আপনার আইপি একবার ipwho.is সেবায় পাঠিয়ে শুধু দেশ-শহর জানা হয়, আইপি কোথাও জমা থাকে না। লগইন করা থাকলে অ্যাডমিন আপনার নাম দেখতে পান। হিসাবগুলো বাইরের কোনো কোম্পানিতে যায় না, ভিজিটের তালিকা ২ দিনে আর দিনের মোট হিসাব ৪০০ দিনে মুছে যায়।
ভিসা-টিকিট স্ক্যান আর "কাগজ বুঝিয়ে দিন"
এই দুই জায়গায় দেওয়া ছবি বা PDF পড়ে বাংলায় বোঝানোর জন্য একটা AI সেবায় (Anthropic-এর Claude) পাঠানো হয়। এই সেবা আপনার কাগজ দিয়ে নিজের AI শেখায় না। ফলাফল দেখানোর সাথে সাথে আমাদের সার্ভার থেকে ছবি মুছে ফেলা হয়, কোথাও জমা রাখা হয় না। ফলাফলে পাসপোর্ট বা ভিসা নম্বরের মতো সংখ্যা আংশিক ঢেকে দেখানো হয়। ফলাফল পড়ে শোনানোর কাজটা আপনার ফোনেই হয়।
"কল করুন" (AI সহকারী)
কলে আপনার কথা লেখায় বদলানোর কাজটা আপনার ফোনের ব্রাউজার করে (যেমন Chrome-এ Google-এর কথা চেনার সেবা)। সেই লেখাটুকু উত্তর বানাতে Claude-এ পাঠানো হয়, কলের কথা কোথাও জমা রাখা হয় না। উত্তর পড়ে শোনানো আপনার ফোনেই হয়। উত্তরগুলো স্বাভাবিক বাংলা কণ্ঠে শোনাতে উত্তরের লেখা Microsoft Azure-এর কণ্ঠসেবায় পাঠানো হয়; আপনার নিজের কথা সেখানে যায় না। কেউ গালি বা বেয়াদবি করলে কল কেটে কিছু দিনের জন্য ব্লক করা হয়; তখন শুধু ডিভাইসের এলোমেলো নম্বর আর শেষ কথাটুকু (অ্যাডমিনের যাচাইয়ের জন্য) ব্লকের মেয়াদ পর্যন্ত রাখা হয়। কলে কখনো পাসপোর্ট নম্বর, ব্যাংক বা কার্ডের তথ্য, OTP বলবেন না।
যা শুধু আপনার ফোনেই থাকে
- প্রবাসী গর্ব কার্ড: নাম, ছবি আর টাকার অঙ্ক দিয়ে কার্ডটা আপনার ফোনেই তৈরি হয়। কিছুই আমাদের কাছে আসে না।
- হিসাবের টুল: খরচ আর বেতনের হিসাব, চুক্তিপত্র যাচাই আর দেশে ফেরার চেকলিস্ট আপনার ব্রাউজারেই হয়, আমাদের কাছে আসে না।
- খেলা আর পছন্দ: খেলার সেরা স্কোর, শব্দ চালু/বন্ধ, লাইট/ডার্ক মোড ফোনে মনে রাখা হয়।
- অ্যাপ: হোম স্ক্রিনে রাখলে, আগে দেখা পাতা নেট ছাড়া খোলার জন্য ফোনেই জমা থাকে।
অন্য সেবা
- সাইট দ্রুত আর নিরাপদ রাখতে Cloudflare ব্যবহার হয়। এটা সাধারণ সংযোগের তথ্য (যেমন IP ঠিকানা) দেখে।
- ভিডিও চলে YouTube-এর "privacy-enhanced" মোডে (youtube-nocookie.com), লেখার ফন্ট আসে Google Fonts থেকে। এরাও সাধারণ সংযোগের তথ্য পায়।
- কতজন সাইট দেখছে বুঝতে Google Analytics ব্যবহার হয়। এটা কুকি দিয়ে বেনামি হিসাব রাখে (কোন পাতা, কতক্ষণ, কোন দেশ, কোন ধরনের ফোন)। বিজ্ঞাপনের জন্য এই তথ্য ব্যবহার বা Google Signals চালু করা হয়নি। ইউরোপ থেকে এলে আগে আপনার অনুমতি চাওয়া হয়। চাইলে ব্রাউজারের "Google Analytics Opt-out" এক্সটেনশন দিয়ে বন্ধ রাখতে পারেন।
- খেলার স্কোর বা খবর WhatsApp/Facebook-এ শেয়ার করলে, সেটা আপনি নিজে সেই অ্যাপে পাঠান। আমরা কিছু পাঠাই না।
আপনার অধিকার
আপনার অ্যাকাউন্ট আর তথ্য মুছে ফেলতে চাইলে, বা কী তথ্য আছে জানতে চাইলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন। সব মুছে দেওয়া হবে।