এজেন্সি যাচাই করুন
টাকা বা পাসপোর্ট দেওয়ার আগে দেখে নিন এজেন্সিটা সরকারি তালিকায় আছে কিনা, আর তার লাইসেন্স চালু আছে কিনা।
লাইসেন্স নম্বর কোথায় পাবেন?
নম্বরটা RL দিয়ে শুরু হয়, পরে ৪টা অঙ্ক থাকে, যেমন RL0618।
- এজেন্সির অফিসে: সাইনবোর্ডে আর দেয়ালে টাঙানো লাইসেন্সের কপিতে।
- কাগজপত্রে: ভিজিটিং কার্ড, প্যাড আর টাকার রসিদে, নামের পাশে।
- বিজ্ঞাপনে: পত্রিকা বা ফেসবুকের চাকরির বিজ্ঞাপনে।
- সরাসরি জিজ্ঞেস করে: “আপনাদের RL নম্বর কত?”
তথ্যের সূত্র: সরকারের Overseas Employment Platform-এর এজেন্সি তালিকা। সর্বশেষ মেলানো হয়েছে ১৪ নভেম্বর ২০২৬। বিদেশো কোনো রিক্রুটিং এজেন্সি নয়। চূড়ান্ত সিদ্ধান্তের আগে অফিসিয়াল সাইটে মিলিয়ে নিন।