মূল লেখায় যান
বিদেশো

চুক্তিপত্র যাচাই করুন

সই করার বা টাকা দেওয়ার আগে চুক্তিপত্রটা হাতে নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। কোথায় বিপদ, কী কী লিখিত নিতে হবে, আর এজেন্সিকে কী জিজ্ঞেস করবেন, সব বলে দেব।

কোথায় যাচ্ছেন

কাগজ

  1. চুক্তিপত্রটা কি আপনার হাতে আছে, আর আপনি নিজে পড়ে বুঝেছেন (বাংলায় বা যে ভাষা বোঝেন)?

  2. চুক্তিতে মালিক বা কোম্পানির নাম আর ভিসায় লেখা নাম কি একই?

  3. চুক্তিতে লেখা কাজের পদ (পেশা) কি ভিসায় লেখা পেশার সাথে মেলে?

  4. এজেন্সি বা দালাল কি "ফ্রি ভিসা", "আজাদ ভিসা" বা "গিয়ে নিজে কাজ খুঁজে নেবেন" বলেছে?

  5. BMET-এর ছাড়পত্র (স্মার্ট কার্ড / QR কার্ড) নিয়ে যাচ্ছেন?

বেতন

  1. মাসিক বেতনের অঙ্ক কি স্পষ্ট লেখা আছে (মুখে বলা নয়, কাগজে)?

  2. বেতন কবে আর কীভাবে দেবে (ব্যাংকে, মাসের কত তারিখে) লেখা আছে?

  3. বেতন থেকে রিক্রুটমেন্ট খরচ, ভিসা বা ইকামা/ওয়ার্ক পারমিটের ফি কেটে নেবে বলেছে?

কাজ

  1. দিনে কত ঘণ্টা কাজ আর সপ্তাহে কোন দিন ছুটি, লেখা আছে?

  2. বেশি সময় কাজ করলে ওভারটাইম কত দেবে, লেখা আছে?

  3. চুক্তি কত বছরের, আর আগে ছাড়লে কী হবে, লেখা আছে?

থাকা-খাওয়া

  1. থাকার জায়গা আর খাবার মালিক দেবে, নাকি তার জন্য আলাদা ভাতা দেবে, লেখা আছে?

  2. চিকিৎসা খরচ বা স্বাস্থ্য বীমা মালিক দেবে, লেখা আছে?

ছুটি ও টিকিট

  1. বছরে কত দিন ছুটি, আর দেশে আসা-যাওয়ার বিমান টিকিট কে দেবে, লেখা আছে?

অধিকার

  1. চুক্তিতে বা মুখে বলেছে, মালিক আপনার পাসপোর্ট নিজের কাছে রেখে দেবে?

টাকা

  1. এজেন্সিকে যত টাকা দিচ্ছেন, তার রসিদ পাচ্ছেন?

০/১৬টা প্রশ্নের উত্তর দিয়েছেন

🔒 আপনার উত্তর কোথাও পাঠানো বা সেভ হয় না।

এই চেকলিস্ট সাধারণ সতর্কতার জন্য, আইনি পরামর্শ নয়। চুক্তি নিয়ে সন্দেহ থাকলে BMET-এর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (DEMO) বা প্রবাসবন্ধু কল সেন্টারে (১৬১৩৫) দেখিয়ে নিন।